নেপালের বন্যাদুর্গতদের সহায়তায় ১২ কোটি টাকা দিল বাংলাদেশ

স্বাস্থ্য ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৭৭৬

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা ও পুনর্বাসনে ১০ লাখ মার্কিন ডলারের অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার।

নেপালের বন্যাদুর্গতদের সহায়তায় ১২ কোটি টাকা দিল বাংলাদেশ

নেপালের উত্তর এলাকায় সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি ত্রাণ ও পুনর্বাসন কাজে ১০ লাখ মার্কিন ডলার প্রদান করেছে বাংলাদেশ, যা দেশীয় মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মানবিক সহায়তার এই বিষয়টি নিশ্চিত করা হয়। ঢাকায় দায়িত্বপ্রাপ্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে সহায়তার এই বার্তা হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন