১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর সফল সমাপ্তি: চ্যাম্পিয়ন সদর উপজেলা, রানার্সআপ নাচোল

বাংলাদেশ ২০ সেপ্টেম্বর ২০২৬ ২৯৬১
১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর সফল সমাপ্তি: চ্যাম্পিয়ন সদর উপজেলা, রানার্সআপ নাচোল

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বর্ণাঢ্য আয়োজন, টানটান উত্তেজনা আর হাজারো ক্রীড়ামোদী দর্শকের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নামলো দুই দিনব্যাপী '১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬'। সমাপনী খেলায় নাচোল উপজেলাকে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম আসরেই ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কাবাডি দল। রবিবার (২০ সেপ্টেম্বর ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (পুরাতন) অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি।

সমমনা শক্তি ও কৌশলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দল তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিজয় ছিনিয়ে নেয় এবং নাচোল উপজেলা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.আশিক সাঈদ। তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এছাড়াও ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

প্রতিযোগিতায় চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনের জন্য জেলা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ছবিতে দেখুন

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর সফল সমাপ্তি: চ্যাম্পিয়ন সদর উপজেলা, রানার্সআপ নাচোল
১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর সফল সমাপ্তি: চ্যাম্পিয়ন সদর উপজেলা, রানার্সআপ নাচোল
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন