ঢাবি সিনেট নির্বাচন পর্যালোচনায় বিএনপির আট সদস্যের সমন্বয় কমিটি

রাজনীতি ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩০৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন পর্যালোচনায় আট সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। এতে সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক করা হয়েছে।

ঢাবি সিনেট নির্বাচন পর্যালোচনায় বিএনপির আট সদস্যের সমন্বয় কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন নিবন্ধিত গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে নতুন একটি সমন্বয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আট সদস্যের এই পরিষদটি স্নাতকদের তালিকা তৈরি ও জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সার্বিক নির্বাচন পর্যালোচনার কাজ করবে। বিএনপি নেতা ও সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক করে এই কমিটি গঠিত হয়েছে। দলটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সমন্বয় কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার ও মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন