জমজমাট আয়োজনে জেমিনি অ্যাওয়ার্ড-২০২০ সম্মানিত হলেন ৩০জন শিল্পী ও বিশিষ্ট ব্যক্তি

প্রবাস সংবাদ ২৮ আগস্ট ২০২৬ ৪৭৩৭
জমজমাট আয়োজনে জেমিনি অ্যাওয়ার্ড-২০২০  সম্মানিত হলেন ৩০জন শিল্পী ও বিশিষ্ট ব্যক্তি

নিউইয়র্ক (ইউএনএ): জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম জেমিনি অ্যাওয়ার্ড-২০২৬। এতে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রবাসের ১৫জন শিল্পী ও ১৫জন বিশিষ্ট ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। গত ২২ আগস্ট শনিবার সন্ধ্যায় সিটির জামাইকার তাজমহল পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ। খবর ইউএনএ’র।

ব্যতিক্রমী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন জেমিনি অ্যাওয়ার্ড-এর প্রবর্তক সাংবাদিক বেলাল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। লায়ন শাহ নেওয়াজ ছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার আবু যুবায়ের ধারা, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, শাহ নেওয়াজ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ সহ অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বিভিন্ন জনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল ও জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রিচি সোলায়মান সহ বিভিন্ন পেশার ৩০জনের হাতে জেমিনি অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। পরে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন এবং রিচি সোলায়মান নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সোনিয়া সিরাজ। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ছবিতে দেখুন

জমজমাট আয়োজনে জেমিনি অ্যাওয়ার্ড-২০২০  সম্মানিত হলেন ৩০জন শিল্পী ও বিশিষ্ট ব্যক্তি
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন