কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঢামেকে মৃত্যু ঘোষণা

শিল্প-সাহিত্য ৭ আগস্ট ২০২৬ ৪৭৭৪

রাজধানীর কামরাঙ্গীরচরে সখিনা বেগম নামে ৫০ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঢামেকে মৃত্যু ঘোষণা

ঢাকার কামরাঙ্গীরচরে সখিনা বেগম (৫০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলের দিকে ঝাউলাহাটি এলাকার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যরা সখিনা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কন্যা শারমিন বিষয়টি নিশ্চিত করলেও আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। সখিনা বেগম ঝাউলাহাটি এলাকায় স্বামী শহিদুল ইসলামের সাথে বসবাস করতেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন