ইসরায়েলি বিমান রক্ষা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বক্তব্য ঘিরে চর্চা
দুবাই থেকে তেল আবিবগামী বিমান রক্ষা নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর বক্তব্য পুনরায় আলোচনায় এসেছে। অভিজ্ঞতা ছাড়াই প্লাম্বারের বিমানটি উদ্ধারের খবর ঘিরে গুঞ্জন তৈরি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি যাত্রীবাহী বিমানে গত বুধবার বড় ধরনের বিপত্তি ঘটে। মূল চালককে জখম করে বিমানের সহকারী চালক সেটি ধসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। উক্ত ঘটনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সাংবাদিকদের সামনে ডোনাল্ড ট্রাম্প জানান, ঘটনাটি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর বিস্তৃত কথা হয়। নেতানিয়াহুর বরাতে তিনি বলেন, বিমান চালনার পূর্বজ্ঞান ছাড়াই এক পাইপ মিস্ত্রি বিমানটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন।
ইয়ানিভ হাইয়ুন নামের সেই ব্যক্তি দেশে ফিরে নেতানিয়াহুর সঙ্গে দেখা করে জানান, বিমানটি যখন দ্রুত গতিতে নিচের দিকে নেমে যাচ্ছিল, তখন তিনি দুষ্কৃতকারী সহকারী চালককে সরিয়ে চালকের আসনে বসেন। এরপর বিমানের নিয়ন্ত্রণ ওপরের দিকে টেনে তা সোজা করে ফেলেন। টিভিতে দুর্ঘটনাবিষয়ক অনুষ্ঠান দেখে তিনি বিমান পরিচালনার কিছু কলাকৌশল শিখেছিলেন বলে জানান।
তবে এ খবরের সত্যতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প অনিশ্চয়তা প্রকাশ করে বলেন, বিষয়টি তিনি শুধুই নেতানিয়াহুর কাছে শুনেছেন। পরবর্তীতে ট্রাম্প আরও বলেন যে বিমানে ছুটিতে থাকা অন্য এক চালক ককপিটের নিয়ন্ত্রণ হাতে নেন এবং নিরাপদে জরুরি অবতরণ করান।
