বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে জাপান সফর করবেন

আন্তর্জাতিক ২২ অক্টোবর ২০২৬ ৩১০৯
বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে জাপান সফর করবেন

জাপান সরকার আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের ঘোষণা প্রচার করেছে।

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন যে, ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া চার দিনের সফরে রহমান জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে প্রথম শীর্ষ বৈঠকে মিলিত হবেন।

ফেব্রুয়ারিতে জাপান ও বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করায়, নেতৃবৃন্দ অর্থনৈতিক ও নিরাপত্তার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

কিহারা বলেন, অভিন্ন মূল্যবোধ ও নীতিসম্পন্ন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে জাপান ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে রহমানের এই সফর আরও শক্তিশালী করবে এবং হালনাগাদকৃত "মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগর" বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

রেডিও জাপান বাংলা

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন