নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সৌজন্য সাক্ষাৎ

প্রবাস সংবাদ ২০ আগস্ট ২০২৬ ৪৭০০
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্ক, ১৮ আগস্ট ২০২৬: আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (AABEA NY Chapter)-এর একটি প্রতিনিধিদল গতকাল নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (NYC DOB)-এর কমিশনার Ahmed Tigani, ডেপুটি কমিশনার (বহিঃসম্পর্ক বিষয়ক) Rosa Kelly, ডেপুটি কমিশনার Mark Sanbaria এবং Sonia Guior, Chief of Staff-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।

এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের পক্ষ থেকে কমিশনার আহমেদ তিগানির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে প্রতিনিধিদল গভীর সম্মান ও আনন্দ প্রকাশ করে।

সভায় নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এবং এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে প্রকৌশলী ও স্থপতিদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং বর্তমানে নিউইয়র্ক সিটি ডিওবিতে কর্মরত এএবিইএ সদস্যদের পেশাগত অগ্রগতি ও পদোন্নয়নের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

সভায় আরও জানানো হয় যে, নিউইয়র্ক সিটি ডিওবি আগামী ২৪ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের দ্বিবার্ষিক সম্মেলন ও ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি ডিওবি তাদের চাকরির বিজ্ঞপ্তি, ইন্টার্নশিপ কর্মসূচি, প্রশিক্ষণ এবং অন্যান্য পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম এএবিইএ সদস্যদের সঙ্গে নিয়মিতভাবে ভাগাভাগি করার বিষয়ে সম্মতি জানিয়েছে।

এছাড়াও, নিউইয়র্কের অন্যতম কমিউনিটি সংগঠন ইসলামিক ফাউন্ডেশন অব নিউইয়র্ক (IFNY)-এর বিভিন্ন কার্যক্রমে নিউইয়র্ক সিটি ডিওবির সহযোগিতা ও পরামর্শ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের পক্ষ থেকে কমিশনার আহমেদ তিগানি এবং উপস্থিত ডেপুটি কমিশনারদের ২০২৬ সালের দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে সম্মেলন স্মারকের জন্য কমিশনারের একটি শুভেচ্ছাবার্তা বা লিখিত বক্তব্য প্রদানের অনুরোধও জানানো হয়।

সভা শেষে উভয় পক্ষই প্রকৌশলী, স্থপতি এবং কমিউনিটি সংগঠনগুলোর উন্নয়নে দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন:

১. ইঞ্জিনিয়ার মো. সাজেদুল মোনায়েম খান (শরীফ), পিই — সভাপতি, এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টার; ইঞ্জিনিয়ার ইন চার্জ, ব্রিজ রিহ্যাবিলিটেশন প্রজেক্ট, NYSDOT Region 11।

২. ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদিক, পিই — সাবেক সভাপতি, এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টার; চিফ ইঞ্জিনিয়ার, টপোগ্রাফিক্যাল ব্যুরো, কুইন্স বরো প্রেসিডেন্ট অফিস।

৩. ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম (রিংকন), পিই, সিইএম, ইবিসিপি — সভাপতি-নির্বাচিত, এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টার; প্রেসিডেন্ট, NY Building Systems Consultant Inc. এবং MD Engineering PC।

৪. ইঞ্জিনিয়ার মাহমুদুল ইসলাম (শামীম) — সাংগঠনিক সম্পাদক, এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টার; ইঞ্জিনিয়ার ইন চার্জ, NYSDOT Region 11।

৫. আর্কিটেক্ট কাজী নাফিসা আঞ্জুম — নির্বাহী সদস্য, এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টার; অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ম্যানেজার, Gannett Fleming, নিউইয়র্ক।

৬. ইঞ্জিনিয়ার শাদিয়া সারমিন — সদস্য, এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টার; প্ল্যান এক্সামিনার, NYC DOB।

৭. ইঞ্জিনিয়ার শরীফ ফিরোজ রহমান— সদস্য, এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টার; Asst Chief Trainer, NYC DOB।

৮. ইসলামিক ফাউন্ডেশন অব নিউইয়র্ক (IFNY)-এর সভাপতি এবং এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের একজন সদস্য।

ছবিতে দেখুন

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সৌজন্য সাক্ষাৎ
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন