NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

বঙ্গবন্ধু আন্তঃ জেলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১২ এএম

বঙ্গবন্ধু আন্তঃ জেলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক, সান্তাহার, বগুড়া থেকে :


শুক্রবার ১৩ জানুয়ারি ২০২৩ বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার আধুনিক ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর ক্রীড়া সংস্থা ও সান্তাহার ফুটবল একাডেমি আয়োজিত এই জাকজমকপুর্ণ টুর্ণামেন্ট উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, সান্তাহার পৌরসভার মেয়র ও সান্তাহার পৌর ক্রীড়া সংস্থা সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়াদার, আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা, টুর্নামেন্টের আহবায়ক শাহিনুর রহমান মন্টি, আওয়ামীলীগ নেতা আবু রেজা খান, টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ান রহিম, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক (আবু ), নসরুল হামিদ ফুতু, সাজেদুল ইসলাম চম্পা সহ প্রমূখ।

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাকজমকপূর্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়। বগুড়া, নওগাঁ, রাজশাহী নীলফামারী, রংপুর, চুয়াডাঙ্গা, নারায়নগঞ্জ ও ঝিনাইদহসহ ১৬টি জেলা অংশ গ্রহন করবে। শুক্রবার বিকেল তিন’টায় উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নীলফামারী জেলা ও নারায়নগঞ্জ জেলা ফুটবল দল। খেলায় নীলফামারী জেলা দল ৩-০ গোলে নারায়নগঞ্জ জেলা দলকে পরাজিত করেন ।