NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সের্দার বেরদি মুহামেদোভের সঙ্গে বৈঠকে সি চিন পিং


লিলি,বেইজিং: প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:৪৪ এএম

তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সের্দার বেরদি মুহামেদোভের সঙ্গে বৈঠকে সি চিন পিং

 

 

 

৬ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের মহাগণভবনে সফররত তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সের্দার বেরদি মুহামেদোভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে দুই প্রেসিডেন্ট চীন-তুর্কমেনিস্তান সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার ঘোষণা করেন।

প্রেসিডেন্ট সি বলেন, ‘প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটাই আপনার প্রথম চীন সফর এবং আজ হলো চীন ও তুর্কমেনিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের স্মরণীয় দিন। তাই আজ আমরা চীন-তুর্কমেনিস্তান সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে রূপান্তরের ঘোষণা করছি।’
তিনি বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টি’র (সিপিসি) নেতৃত্বে চীনের বিভিন্ন জাতির জনগণ চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুত্থান এগিয়ে নিচ্ছে এবং তুর্কমেনিস্তান ও নিজস্ব পুনরুত্থানের কৌশল ধরে সামনে এগিয়ে যাচ্ছে।’

প্রেসিডেন্ট সি বলেন, ‘চীন এবং তুর্কমেনিস্তানের একই ধারণা, একই লক্ষ্য এবং পরস্পরের সঙ্গে জড়িত স্বার্থ রয়েছে। উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে পরিপূরক সুবিধা কাজে লাগিয়ে সহযোগিতার সম্ভাবনা খনন করে অভিন্ন উন্নয়ন বাস্তবায়নে আমাদের একত্রে কাজ করা উচিৎ।’

তিনি বলেন, ‘তুর্কমেনিস্তানের সঙ্গে দু’দেশের সার্বিক সহযোগিতাকে গভীরতর করতে, দু’দেশের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে এবং আরো উচ্চমানের দু’দেশের সম্পর্কের উন্নয়নে ইচ্ছুক চীন।’

প্রেসিডেন্ট সি বলেন, ‘দু’দেশের জ্বালানি সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা উচিৎ। প্রাকৃতিক গ্যাসের সহযোগিতা হলো চীন ও তুর্কমেনিস্তানের সম্পর্কের ভিত্তি এবং এ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ দু’দেশের কৌশল ও দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

প্রেসিডেন্ট সের্দার বেরদি মুহামেদোভ বলেন, ‘চীন ও তুর্কমেনিস্তানের বন্ধুত্বপূর্ণ বিনিময় সুদীর্ঘকালের। প্রাচীন রেশম পথ দু’দেশকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিশেষ করে ২০১৩ সালে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের বহু পর্যায়ের বিনিময় ও সহযোগিতা ফলপ্রসূ হয়েছে; জনগণের মৈত্রী আরো গভীর হয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কও দিন দিন সুসংহত হয়েছে।’

তুর্কমেনিস্তান দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় চীনকে সমর্থন করে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: লিলি, সিএমজি।