NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

ভাঙ্গা সাঁকো - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ১২:০২ এএম

ভাঙ্গা সাঁকো  - জাকিয়া রহমান

 

 

 

গর্জে ঢেউ ভীষণ সে নদীর বুকে- 

বাঁকে বাঁকে স্রোত ছিটকে পড়ে যেন ক্ষুব্ধ  

মনে তার ধরে না যা, তা যেন আবর্জনা   

ছুড়ে ফেলতে চায় নিজেকে করতে শুদ্ধ- 

যা তার পিঙ্গল জলের রঙ্গে মেশে না  

 

মনের মত ওরা দুজনা-

সেই নদীর পারে অভিসারে এসেছিল,    

এক সাগর হৃদয়ের আবেগ নিয়ে   

যদিও দুজন দুপারে দেখতো দূর থেকে,  

মন যেন চায় তারে কাছে পেতে- 

তাই ভেবে দুজনেই একদিন, গড়তে চেয়েছিল  

এক সাঁকো সে নদীর বুকের ‘পরে  

 

ঝড় উঠল সেদিন সে নদীর বক্ষে!

উথাল পাথাল যেন  বৈশাখীর ঘূর্ণি ক্ষোভে!

সে সাঁকোর ভিত্তি উঠল কেঁপে!

বুঝি উদ্যম রোষে সব কিছু ছিন্ন ভিন্ন করে, 

সে দুরন্ত ঘূর্ণি ছুঁড়ে দেবে ফেলে   

উপড়ে ফেলবে, দুজনার মনের উদভিন্ন আবেগ 

 

সে নদীর তরঙ্গ আছড়ে পরে- 

মনে জমে উঠা সব কিছু করবে যেন উৎপাটন 

এক তিতিক্ষার অভিবাসন,  

ভুলে যেতে হবে চিরতরে-  

দুজনার আবেগ সম্ভাষণ 

মনে হয়েছিল দুজনের তখন

যেন তারা, কোন এক নিষিদ্ধ সীমানায়   

সমাজের বাঁধা নিষেধে কলুষিত- 

সে ক্ষুব্ধ এক সমাজ! 

যেখানে ওদের দুজনার সাঁকো হবেনা নির্মিত! 

কোনদিন হবেনা সুরক্ষিত! 

সে গর্জান ভীষণ স্ফীত তরঙ্গে উদ্দেলিত,  

সে নদীর বুকের ‘পরে