NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বাংলাদেশের পানি ও পরিবেশ নিয়ে সম্মেলন হতে যাচ্ছে ঢাকা ও ভার্জিনিয়ায় ৪-- ৬ জানুয়ারী


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:৩১ এএম

বাংলাদেশের পানি ও পরিবেশ নিয়ে সম্মেলন হতে যাচ্ছে ঢাকা ও ভার্জিনিয়ায় ৪-- ৬ জানুয়ারী

 

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের পানি ও পরিবেশ নিয়ে ঢাকা ও
ভার্জেনিয়ায় ৪-৬ জানুয়ারী সম্মেলন হতে যাচ্ছে । ‘ইন্টারন্যাশনাল
প্রেসপেক্টিভস অন ওয়াটার রিসোর্সেস এন্ড দ্যা এনভারমেন্ট’ শীর্ষক
এই সম্মেলনের আয়োজক হচ্ছে এনভার্মেন্টাল এন্ড ওয়াটার
রিসোর্সেস ইন্সটিটিউট অব আমেরিকান সোসাইটি অব সিভিল
ইঞ্জিনিয়ার্স (এএসসিই-ইবিউআরআই) ও বাংলাদেশ
ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট)
যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে ঢাকায় প্রধান
অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশের
একাধিক মন্ত্রী সহ বিভিন্ন দেশের বিশিষ্ট পানি ও পরিবেশন বিশেষজ্ঞরা
একে কী নোট স্পীকার হিসেবে যোগ দেবেন। এই সম্মেলনের মাধ্যমে
বাংলাদেশ, দেশের পানি ও পরিবেশ সমস্যা ও সমাধান নিয়ে আলোচনার
পাশাপাশি সুনির্দিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে পরবর্তীতে কর্মসূচি  নেয়া
হবে। পাশাপাশি নবনির্মিত পদ্মা সেতু’র বিষয়ে বিশ্বের পানি
বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষনের পাশাপাশি এই সেতু নিয়ে আন্তর্জাতিক
মহলের সাইটেশন প্রাপ্তির বিষয়টিও আলোচিত হচ্ছে।
সম্মেলনের চেয়ারপার্সন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ
ড. সুফিয়ান খন্দকার সোমবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে

উপরোক্ত তথ্য জানান। নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড
এভিনিউ একটি ক্যাফেতে ঐদিন সন্ধ্যায় আয়োজিত সংবাদ
সম্মেলনে উল্লেখিত বিষয়ে বিস্তারিত তুলে ধরে ড. সুফিয়ান খন্দকার
বলেন, ইতিপূর্বে ১০টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এসব
সম্মেলনে আমার যোগ দেয়ার সুযোগ হয়েছে। এবারের সম্মেলন হচ্ছে 
১১তম। ঢাকায় সম্মেলনের ভেন্যু থাকবে প্যান প্যাসিফিক সোনারগাঁও
হোটেল আর যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ায় ভেনু হচ্ছে এএসসিই
হেডকোয়ার্টার্স ইন রেসটন। ঢাকার সম্মেলন হবে তিনদিন ব্যাপী
আর ভার্জেনিয়ায় হবে একদিন। এতে বিভিন্ন দেশের প্রায় ৩০০ পানি
ও পরিবেশ বিশেষজ্ঞ বিষয় ভিত্তিক প্রেজেন্টেশন উত্থাপন করবেন।
ড. সুফিয়ান খন্দকার জানান, সম্মেলনের প্লেনারি সেশনে প্রধান
অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন
শিক্ষামন্ত্রী ড. দিপু মনি এমপি আর স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলনের
চেয়ারপার্সন ড. সুফিয়ান খন্দকার। এতে আলোচনায় অংশ নেবেন
আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ ও ইবিøউআরআই প্রেসিডেন্ট (ইলেক্ট)
প্রফেসর ড. শার্লি ক্লার্ক, বুয়েট-এর ভিসি প্রফেসর ড. সত্য
প্রসাদ মজুমদার, এএসসিই’র প্রেসিডেন্ট মারিয়া লেহম্যান
প্রমুখ। এছাড়াও অন্যান্য সেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের পানি বিশেষজ্ঞ
ড. আইনুন নিশাত, প্রফেসর ড, রেজানুর রহমান, ড. শিবলী সাদিক,
প্রফেসর ড. মনসুর রহমান, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ড. শামীম
বসুনিয়া, মেজর জেনারেল (অব) আবু মাসুদ মোহাম্মদ সাঈদ, প্রফেসর
ড. মিজান আর খান, সাংবাদিক সরাফ আহমেদ, ফজলে আজিম সহ
যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, জার্মানী, হককং, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন
বিশেষজ্ঞগণ। সম্মেলনের আলোচনায় আরো থাকবে থাকবে রাউন্ড টেবিল
সেশন।
সম্মেলনের শেষ পর্বে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে
বাংলাদেশের শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে। এই পর্বে নৃত্য পরিবেশন
করবেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ত্রপী আর সঙ্গীত পরিবেশন করবেন
‘মাইলস’ ব্যান্ডদল।
এক প্রশ্নের উত্তরে ড. সুফিয়ান খন্দকার জানান, সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী
ড. একে আব্দুল মোমেন একটি সেশনে চেয়ার থাকবেন।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, উল্লেখিত সম্মেলনে ব্যয় হবে
এক লাখ ১০ হাজার ইউএস ডলার। এই অর্থ আয় হবে দেশ-বিদেশের
বিভিন্ন প্রতিষ্ঠান/কোম্পানীর স্পন্সর থেকে। বিশেষ করে আমেরিকান
কয়েকটি প্রতিষ্ঠান বিশেষভাবে স্পন্সর করছে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ঢাকায় সম্মেলনে অংশগ্রহন
করতে আগ্রহীদের ৫০০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। অনলাইনে
রেজিষ্ট্রেশন করা যাবে।