NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ৭, ২০২৬ | ২৩ শ্রাবণ ১৪৩৩
Logo
logo

হককথা সম্পাদকের শাশুড়ীর ইন্তেকাল : দোয়া কামনা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৬, ১০:৩৬ এএম

হককথা সম্পাদকের শাশুড়ীর ইন্তেকাল : দোয়া কামনা

 নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ ও সিটির রিচমন্ডহীলে বসবাসকারী মোহাম্মদ শহীদুল ইসলাম খানের শাশুড়ী হাবিবা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১ আগষ্ট বাংলাদেশ সময় অপরাহ্ন ৩টা ৪০ মিনিটে টাঙ্গাইল শহরের বেড়াডোমায় নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা এবং নাতি-নাতনী সহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছেন।

 মরহুমা হাবিবা খাতুনের নামাজে জানাজা শেষে পরদিন রোববার (২ আগষ্ট) সকালে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। উল্লেখ্য, মরহুমার দুই কন্যা নিউইয়র্কে বসবাস করেন। অপর দুই পুত্র টাঙ্গাইলে বসবাস করেন।   এদিকে মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।  অপরদিকে সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমেদ-এর শাশুড়ী হাবিবা খাতুনের ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ও টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র পক্ষ থেকে কর্মকর্তারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন।  এছাড়াও নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদক/পরিচালক ও সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন।