NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

আদমদিঘীতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত


Abdur Razzak প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৩:০৯ এএম

আদমদিঘীতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

 এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :



১৮ অক্টোবর ২০২২: সকাল ১০ টায় বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তানের ৫৯ তম জন্ম দিন "শেখ রাসেল দিবস" এবারে শ্লোগান
"শেখ রাসেল নির্মলতার প্রতিক দুরন্ত প্রানবন্ত নির্ভীক" প্রতিবাদ‍্য কে সামনে রেখে আদমদিঘী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র‍্যালী ও আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু এবং সভাপতিত্ব করেন আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার সদ‍্য নব নিযুক্ত জনাব টুক টুক তালুকদার।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, আদমদিঘী উপজেলা আঃ লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু),সহ অনেকেই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদিঘী থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য অফিসার সুজয় পাল, আঃ লীগ সহ-সভাপতি আবু রেজা খাঁন, সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ। উক্ত অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।