NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

বাঁধার মুখে স্থানান্তরিত হলো সোনালী ব্যাংকের গোকুলখালী শাখা, ভালাইপুরে ব্যাংকিং কার্যক্রম শুরু


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০৪:৩৭ পিএম

বাঁধার মুখে স্থানান্তরিত হলো সোনালী ব্যাংকের গোকুলখালী শাখা, ভালাইপুরে ব্যাংকিং কার্যক্রম শুরু

 

অবশেষে সোনালী ব্যাংকের গোকুলখালী শাখাটি ভালাইপুর বাজারে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংক শাখার প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র ভালাইপুর শাখায় স্থাপন করা হয়। এর আগে জিনিসপত্র স্থানান্তরের সময় বাধা দেয় গোকুলখালী বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন গ্রামের লোকজন। শাখাটির স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও করেছে এলাকাবাসী।

জানা গেছে, লোকসানে নিমজ্জিত থাকা আলমডাঙ্গা উপজেলার সোনালী ব্যাংকের গোকুলখালী শাখাটি পাশ্ববর্তী ভালাইপুর বাজারে স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেয়। সে মোতাবেক গোকুলখালী থেকে ভালাইপুর বাজারে শাখা স্থান্তাতরে প্রস্তুতি নেয় ব্যাংক কর্তৃপক্ষ। এরই মধ্যে গত ১৬ অক্টোবর শাখা স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। এরপর গতকাল রাতে শাখার মালামাল স্থানান্তরের সময় বাধা দেয়। ফের শুরু হয় উত্তেজনা। পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শেষে মালামাল সরিয়ে ভালাইপুরে নেওয়া হয়।সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক এজিএম বশির আহম্মেদ জানান, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের প্রেক্ষিতে শাখাটি স্থানান্তর করা হয়। আজ বুধবার থেকে ভালাইপুরে নতুন ভবনে কার্যক্রম শুরু করবে সোনালী ব্যাংকের শাখাটি।