NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

তিস্তা সেচ খালের নেমে প্রাণ হারালো স্কুল ছাত্র


Abdur Razzak প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১০ এএম

তিস্তা সেচ খালের নেমে প্রাণ হারালো স্কুল ছাত্র

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:

 নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর সেস খালে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ ঘন্টা পর এক স্কুল ছাত্রের মৃত্যু দেহ উদ্ধার করেছে ডুবুরিয়া। সোমবার বিকেল তিনটায়, শাহিন আলম (১৫) নামের ওই শিক্ষার্থী নিখোঁজ হন। রাত আটটার দিকে তার লাশ পাওয়া যায়। লাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক আহমেদ জানান, শাহিন আলম নিলফামারীর ডিমলা উপজেলার লাউতারা ইউনিয়নের লাউ তারা বাজারের নুরুজ্জামানের ছেলে এবং স্থানীয় আবিউস সুন্নাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়দের বরাত দিয়ে আশিক আহমেদ জানান, সোমবার বেলা তিনটার দিকে কয়েকজন বন্ধু মিলে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নামে শাহিন আলম। এরপর সে পানিতে নিখোঁজ হয়। এ সময় তার বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় ডিমলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রংপুর থেকে ফায়ার সার্ভিস ডুবুরি দল নিয়ে আসে। রংপুর ফায়ার সার্ভিস ডুবুরি দলের টিম লিডার আমির আলীর নেতৃত্বে একদল ডুবুরি বিকেল পাঁচটায় সেস খালে নেমে নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর শেষে লাউ তারা সুইস গেট এলাকা থেকে শাহিন আলমের মরদেহ উদ্ধার করে। টিম লিডার বলেন, প্রায় তিন ঘন্টা সেচ খালে অভিযান চালিয়ে মৃত অবস্থায় স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।