NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

নিউ মেক্সিকোতে কিংবদন্তি মাইম আইকন কাজী মশহুরুল হুদার একক মূকাভিনয় শো ‘মাইম ফ্যান্টাসী’


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৩:১৯ এএম

নিউ মেক্সিকোতে  কিংবদন্তি মাইম আইকন কাজী মশহুরুল  হুদার একক মূকাভিনয় শো ‘মাইম ফ্যান্টাসী’

বাংলাদেশের জীবন্ত মূকাভিনয়ের কিংবদন্তি মাইম আইকন কাজী মশহুরুল হুদা’র একক মূকাভিনয় প্রদর্শিত হয়েছে নিউ মেক্সিকোর আলবুকারর্ক শহরের আফ্রিকান আমেরিকান পারফরমিং আর্টস সেন্টারে।  ৫৫তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলবুকারর্ক শহরে কমিউনিটির উদ্যোগে দীর্ঘকাল পর ‘হুদা’র মাইম ফ্যান্টাসী’ নামে একক মূকাভিনয় শো’র আয়োজন করা হয়।  মূকাভিনয় শিল্পকে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কাজী মশহুরুল হুদা অন্যতম পথপ্রদর্শক হিসেবে পরিচিত।

চার দশকেরও বেশি সময় ধরে তার গবেষণা, অভিনয় ও শিক্ষকতার মাধ্যমে তিনি দেশ-বিদেশে ‘মাইম আইকন’ এবং ‘ইন্টারন্যাশনাল মাইম এম্বাসেডর অব বাংলাদেশ’ হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি বাঙলার সংস্কৃতিকে অবলম্বন করে মূকাভিনয় শিল্পকে নিজস্ব আইডেন্টিটি নির্মাণের জন্য বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র তৈরী করেছেন এবং গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন।  হুদা’র মাইম ফ্যান্টাসিতে শিল্পী দীর্ঘদিন ধরে বিভিন্ন ফর্ম, টেকনিক, স্টাইল এর উপর গবেষণামূলক কাজ করেছেন। তার সমন্বয়ে ৭টি স্কেচ প্রদর্শন করেন। যেখানে ছিল- বাঙলা মূকাভিনয়ের নমুনাসহ ট্রেডিশনাল, আধুনিক, অতি আধুনিক মাইম প্রদর্শন।   মাইম আইকন কাজী মশহুরুল হুদা বলেন, ‘৭০ বছরের জন্মদিনে একক শো আমার আগামীর প্রেরণা।’  এখন থেকে নিয়মিত শো করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এখন থেকে দেশ-বিদেশে নিজের গবেষণামূলক কার্যক্রম তুলে ধরব এবং ট্রেডিশনাল ও কর্পোরেল মাইমের ফিউশন পারফরম্যান্স এর ওপর পরীক্ষা-নিরীক্ষার কাজ করব।’  মূকাভিনয় শিল্প নিয়ে বেশ কিছু গবেষণামূলক গ্রন্থের রচয়িতা হুদা সাংবাদিকতার সঙ্গেও জড়িত। তিনি এজন কবিও।শিশু-কিশোরদের জন্য তিনি লিখেছেন বেশ কয়েকটি মূকাভিনয় শিক্ষার একাডেমিক বই।