NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

সেবার মান সমুন্নত রাখতে হবেঃ নিউইয়র্কে কনস্যুলেট পরিদর্শনকালে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এম.পি


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৮:৪৯ পিএম

সেবার মান সমুন্নত রাখতে হবেঃ নিউইয়র্কে কনস্যুলেট পরিদর্শনকালে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এম.পি

৩০ সেপ্টেম্বর ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি. নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেনকনসাল জেনারেল . মােহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ তাঁকে স্বাগত জানান। 

শিল্প মন্ত্রী কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেনসদ্য স্বাধীন বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়, কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিশ্বমানচিত্রের এক অনন্য অবস্থানে নিয়ে যাওয়ার বঙ্গবন্ধুর প্রজ্ঞা দূরদর্শীতার কথা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার উপর আলােকপাত করে শিল্প বিকাশে বর্তমান সরকারের উদ্যোগ ভূমিকার কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতিকে বিস্তৃতকরণে অত্র অফিসের চলমান প্রচেষ্টা প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে দু'দেশের সম্পর্ক আরাে গভীর করতে এবং কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। 

সরকারের প্রবাসী বান্ধব নীতি পদক্ষেপ সমূহের বর্ণনা করে, তিনি যােগ করেন প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেনএসময় কনসাল জেনারেল . ইসলাম কনস্যুলেট কর্তৃক প্রদত্ত সেবাসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন এবং তা আরাে সহজ ত্বরান্বিত করতে কনস্যুলেটের প্রতিশ্রুতি পূনঃব্যক্ত করেন। মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটে কর্মরত সকলকে আহবান জানানকনসাল জেনারেল . ইসলাম কনস্যুলেট সফরের জন্য শিল্প মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন