NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

ন্যাটোর সামরিক সম্প্রসারণ নতুন করে অস্ত্র প্রতিযোগিতার নিন্দা : সিজিটিএন জরিপ


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৮:৪৫ পিএম

ন্যাটোর সামরিক সম্প্রসারণ নতুন করে অস্ত্র প্রতিযোগিতার নিন্দা : সিজিটিএন জরিপ

ন্যাটো জোটের সম্প্রসারণের আগ্রহ এবং সদস্য দেশগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। ন্যাটোর শীর্ষ সম্মেলনে দরকষাকষি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত ঐক্যমত্যকে ছিন্নভিন্ন করে দিয়েছে। জিডিপির ৫ শতাংশ সামরিক ব্যয়ের লক্ষ্যমাত্রা মার্কিন- ইউরোপের পারস্পরিক নিরাপত্তা আস্থার ফাটল এবং ন্যাটো বিষয়ে ইউরোপীয় দেশগুলোর মতভেদকে প্রকাশ্যে এনেছে। 


চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সিজিটিএন পরিচালিত একটি বিশ্বব্যাপী অনলাইন জরিপে দেখা গেছে, ৬৭.৪ শতাংশ উত্তরদাতা ন্যাটোর সামরিক সম্প্রসারণ এবং নতুন করে অস্ত্র প্রতিযোগিতার নিন্দা জানিয়েছেন।


২০২৪ সালে বিশ্বের মোট সামরিক ব্যয় ছিল ২.৭২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ন্যাটোর ব্যয় ছিল ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের মোট ব্যয়ের ৫৫ শতাংশ। আন্তর্জাতিক সামরিক শক্তির ভারসাম্যহীনতার মাঝেও, ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক ব্যয় জিডিপির ৫ শতাংশ পর্যন্ত উন্নীত করার দাবি জানিয়েছে।
এ বিষয়ে উত্তরদাতারা বলছেন, ন্যাটো একটি নির্ভেজাল যুদ্ধযন্ত্রে পরিণত হয়েছে। 

অন্যদিকে, ৮০.৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, ন্যাটোর সামরিক এই পদক্ষেপ উদ্বেগজনক এবং ৭৩.৮ শতাংশ মনে করেন, ন্যাটো যদি ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করে, তবে আন্তর্জাতিক সামরিক শক্তির ভারসাম্যহীনতা আরও বাড়বে এবং এটি বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে।
সূত্র: প্রেমা-তৌহিদ-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।