NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মিনা দিবস পালন


Abdur Razzak প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১১ এএম

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মিনা দিবস পালন
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : মায়ের দেয়া খাবার খাই মনের আনন্দে স্কুলে যাই এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মিনা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে মিনা দিবস ২০২২ উপলক্ষে গল্প বলার আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সহকারী কমিশনার আসাদুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌসী সহ অন্যান্যরা। দিবসটিতে অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। মিনা দিবস উপলক্ষে রংবেরঙের শাড়ি ও পোশাক পড়ে সেজেছিল শিশুরা।