NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

পাকিস্তনে যুদ্ধে হতাহত নাগরিকদের জন্য চীনের সমবেদনা : ওয়াং ই’র ফোনালাপ


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১৪ জুন, ২০২৬, ০১:৫০ এএম

পাকিস্তনে যুদ্ধে হতাহত নাগরিকদের জন্য চীনের সমবেদনা : ওয়াং ই’র ফোনালাপ

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার, গত (শনিবার), চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ফোনালাপ করেন। 

ফোনালাপে পাকিস্তান-ভারত সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে দার বলেন, তার দেশ ভারতের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে চায়, কিন্তু আগের মতোই সতর্ক থাকবে। পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যেকোনো অপতৎপরতার সমুচিত জওয়াব দেওয়া হবে। 

যুদ্ধবিরতি অর্জন ও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য তিনি চীনকে ধন্যবাদ জানান এবং চীন ও আন্তর্জাতিক সমাজের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় ওয়াং ই বলেন, পাকিস্তান ও ভারতের প্রতিবেশীদেশ হিসেবে, দু’দেশের মধ্যে সংঘাতে চীন উদ্বিগ্ন। সংঘর্ষে হতাহত পাকিস্তানি বেসামরিক নাগরিকদের জন্য চীনের সমবেদনা। পাকিস্তানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে যাবে। 

তিনি আরও বলেন, পাকিস্তান পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করবে এবং নিজের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ একটি সিদ্ধান্ত নেবে বলে চীন আশা করে। 

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।