NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

গত বছর চীনের কন্টেইনার উৎপাদন নতুন উচ্চতায় পৌঁছেছে


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০৪:৫১ পিএম

গত বছর চীনের কন্টেইনার উৎপাদন নতুন উচ্চতায় পৌঁছেছে

 

 

২০২৪ সালে চীনের মোট কন্টেইনার উৎপাদন ৮.১ মিলিয়ন (২০ ফুট সমতুল্য) ইউনিট বা টিইইউ ছাড়িয়ে গেছে এবং যা ২০২৩ সালের তুলনায় ২৬৮.২% বেশি, একটি নতুন ঐতিহাসিক উচ্চতা স্থাপন করেছে। ১৯ মার্চ শাংহাইতে শুরু হওয়া ২০২৫ সালের কনটেইনার মাল্টিমোডাল ট্রান্সপোর্ট এশিয়া এক্সপোর সূত্র থেকে এই সর্বশেষ তথ্য পাওয়া গেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে ‘চায়না কন্টেইনার সাপ্লাই চেইন ডেভেলপমেন্ট রিপোর্ট (২০২৪)’ প্রকাশের সময় চীনের কন্টেইনার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান লি জুন বলেন যে, চীনে সম্পূর্ণ কন্টেইনার শিল্প চেইনের একটি দক্ষ ক্লাস্টার রয়েছে, যেখানে একটি সম্পূর্ণ সরবরাহ চেইন ব্যবস্থা, সম্পূর্ণ সিরিজ পণ্য, সম্পূর্ণ প্রযুক্তিগত ক্ষমতা এবং ব্যাপক সহায়ক পরিষেবা ব্যবস্থা রয়েছে। 
প্রতিবেদনটি দেখায় যে, চীনের কন্টেইনার উৎপাদন এবং বিক্রয় বিশ্বের মোট কন্টেইনারের ৯৬ শতাংশ, উৎপাদন ক্ষমতা মূলত ইয়াংজি নদীর ডেল্টা এবং পার্ল নদীর ডেল্টা অঞ্চলে রয়েছে।


উল্লেখ্য, ২০২৫ সালের কনটেইনার মাল্টিমোডাল ট্রান্সপোর্ট এশিয়া এক্সপোতে বিশ্বের ৬০টিরও বেশি দেশের ১০০ জনেরও বেশি প্রদর্শক এবং বিশেষজ্ঞ আকৃষ্ট হয়ে অংশ নেন, যারা বিশ্বব্যাপী বাণিজ্য পরিবর্তন, শিপিং বাজারের প্রবণতা এবং কন্টেইনার সরবরাহ চেইনের উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন।

সূত্র :লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।