NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

মার্কিন শেয়ারের পতন বিশ্বব্যাপী শেয়ারবাজারকে প্রভাবিত করবে


আইন : প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৯:৩০ পিএম

মার্কিন শেয়ারের পতন বিশ্বব্যাপী শেয়ারবাজারকে প্রভাবিত করবে

 

 


এক মাসেরও কম সময়ের মধ্যে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজারমূল্য উধাও হয়ে গেছে। মার্কিন শুল্কনীতির কারণে আন্তর্জাতিক সমাজে ছড়িয়ে পড়া আতঙ্ক দেশটির শেয়ারবাজারে ছড়িয়ে পড়ছে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সিজিটিএনের বিশ্বব্যাপী এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। নেটিজেনদের ওপর এ জরিপ চালানো হয়। 

জরিপে অংশগ্রহণকারীরা সাধারণভাবে নতুন মার্কিন প্রশাসনের শুল্কনীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং মার্কিন স্টকে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

একজন নেটিজেন বলেন, বিদেশ থেকে আসা সমস্ত পণ্যের ওপর কর আরোপ করা কখনই ভালো ধারণা নয়।

জরিপ অনুসারে, ৮৬.১ শতাংশ উত্তরদাতা মনে করেন, নতুন মার্কিন সরকারের অনিয়মিত ও ক্রমবর্ধমান শুল্কনীতি বিনিয়োগকারীদের গভীরভাবে অস্বস্তিতে ফেলেছে, যার ফলে মার্কিন স্টকগুলোয় অস্থিরতা দেখা দিয়েছে; ৮৬.৮ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, মার্কিন শেয়ারের সাম্প্রতিক পতন মার্কিন অর্থনীতির ওপর  বিনিয়োগকারীদের আস্থার গুরুতর অভাব প্রতিফলিত করে এবং তাঁরা আশঙ্কা করছেন যে, মার্কিন শেয়ারের পতন বিশ্বব্যাপী শেয়ারবাজারকে প্রভাবিত করবে।

এদিকে, গোল্ডম্যান শ্যাক্স গ্রুপের প্রকাশিত সর্বশেষ গবেষণা প্রতিবেদনে ২০২৫ সালের জন্য মার্কিন জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ২.৪ থেকে কমিয়ে ১.৭ শতাংশ করা হয়েছে। আড়াই বছরের মধ্যে এই প্রথম গোল্ডম্যান শ্যাক্স যুক্তরাষ্ট্রের জন্য তাদের অর্থনৈতিক প্রত্যাশা কমিয়ে আনল।

উল্লেখ্য, সিজিটিএনের এবারের জরিপ ইংরেজি, স্পেনিস, ফরাসি, আরবি ও রুশ ভাষীয় প্ল্যাটফর্মে চালানো হয়। ২৪ ঘন্টায় ৭৮৭৫ জন নেটিজেন এবারের জরিপে অংশগ্রহণ করেন এবং মতামত দেন।
সূত্র : ছাই- আলিম- ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।