NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:০৯ এএম

ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প

 ভয়েস অফ আমেরিকা (ভিওএ) এবং রেডিও ফ্রি এশিয়াসহ মার্কিন অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের আকস্মিকভাবে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অফিস ত্যাগ করে সাংবাদিকদের সরঞ্জাম জমা দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

  সমালোচকরা বলছেন, ট্রাম্পের পদক্ষেপ বিশ্বব্যাপী গণমাধ্যমের প্রভাবকে দুর্বল করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ইমইেলের মাধ্যমে ভিওএ, রেডিও ফ্রি এশিয়া এবং অন্যান্য সংবাদমাধ্যমের শত শত সাংবাদিকদের বরখাস্তের খবর জানানো হয়েছে। ওই ইমেইলে অফিসে তাদের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এছাড়া তাদের আইডি কার্ড, হাউসের দেয়া মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জামাদি জামা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।   ক্ষমতায় এসে মার্কিন উন্নয়ন সংস্থা এবং শিক্ষা বিভাগের কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করার পর গণমাধ্যম কর্মীদের ছাঁটাই করলেন ট্রাম্প। শুক্রবার এক নির্বাহী আদেশে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে (ইউএসএজিএম) অপ্রয়োজনীয় ফেডারেল আমলাতন্ত্রের অংশ হিসেবে তালিকাভুক্ত করেছেন তিনি। যার ফলে কয়েক দশক ধরে চলা গণমাধ্যমগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে পড়েছে।  ইউএসএজিএম-এর অধীনেই পরিচালিত হয় ভয়েস অফ আমেরিকা। যেখানে ৩ হাজারের উপরে কর্মী রয়েছে। কংগ্রেসে পেশ করা সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ভয়েস অফ আমেরিকার জন্য গত বছর ৮৮ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দ ছিল। অন্যদিকে রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়াসহ বেসরকারিভাবে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক সম্প্রচারকদের সকল চুক্তি বাতিল করেছে সংস্থাটি।   ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তার ১৩০০ সাংবাদিক, প্রযোজক ও সহকারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।  ট্রাম্প প্রশাসন বলেছে, এই কাটছাঁট নিশ্চিত করবে যে করদাতারা আর উগ্রবাদী প্রচারণার শিকার হবেন না। তবে সমালোচকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত ব্যাপকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কেননা কংগ্রেস মার্কিন প্রেসিডেন্টের হাতে নয়। সেখানে সাংবিধানিক ক্ষমতা বলবৎ রয়েছে।