NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

আজ নারী দিবস! আমি এক নারী! প্রশ্ন করি নিজেকে - জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:১৯ পিএম

আজ নারী দিবস! আমি এক নারী! প্রশ্ন করি নিজেকে - জাকিয়া রহমান
আজ নারী দিবস! আমি এক নারী!
প্রশ্ন করি নিজেকে
- জাকিয়া রহমান

নারী হয়ে জন্মেছি!

হতেও চাইনা পুরুষ, যদি টিয়া পাখি হতাম!

তাহলে, প্রভুর শেখানো বুলিতেই কথা বলতাম-

উচ্চারণ করে, অর্থ না বুঝে অনর্গল,

অর্পিত ভার বইতাম জীবন করে বিফল।

ভাবতাম হয়েছে বুঝি সার্থক যাপিত এই জীবন,

কোন অতৃপ্তির উঠত-ই না কোন প্রশ্ন অনুক্ষণ।

থাকতো না মনে বিড়ম্বনা, অহরহ দংশন-

আত্ন মর্যাদার থাকত-ই না কোন অস্তিত্ব লেহন।

আমি হতাম মহা সুখে আত্নহারা!

স্বকীয়তা বিহীন, সলমা-জরি জড়া-

বারবি ডলের দেহের রেখা যেমন নিরেট বিবেকহীন।

মিছে জৌলুসের নারীদেহে পতিত আত্মার ঋণ!

প্রভুর নির্ধারিত গন্ডিতে হতাম আমি নিরুদ্ধ,

যত বাধা নিশেধাজ্ঞা মনে হতো সব শুদ্ধ।

বড় সুখে সংস্কারের অয়স পিঞ্জর,

হতো আমার সব আকাঙ্ক্ষার বন্দর।

মাথা নুইয়ে মেনে নিত- করতো না দম্ভ যুদ্ধ,

থাকতো না বিলাপ, মন হতো না কখনোও ক্ষুদ্ধ।

আমার এ নারী জনমে শুধু করলাম আপত্তি,

চেয়ে সমাজের সংস্কার- নারী মুক্তির নিষ্পত্তি।

তাহলে, জীবনে থাকতো না হাপিত্যেশ,

হতাম না সংস্কার গুহা-অন্দরে নিঃশেষ।

আমি নারী! হুকুমের দাসী নই! টিয়া পাখিও নই!

নিজেকে বাঁচাতে কারো জুলুম মানতে রাজী নই।