NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মোহাম্মদ শাহজাহান


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:১৮ পিএম

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মোহাম্মদ শাহজাহান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  'রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সম্প্রতি তার এই বদলীর আদেশ জারি করা হয়।  (২ ফেব্রুয়ারী রবিবার ) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি মিরপুর স্টাফ কলেজে প্রায় ১৭ বছর ধরে কর্মরত ছিলেন। ওই সময় তিনি অপরাধ নিয়ে গবেষণা ও স্টাফ কলেজের অপরাধ বিজ্ঞান বিষয়ে পাঠদান করেছেন।

 পরবর্তীতে ( ০৩ ফেব্রুয়ারী সোমবার) সকাল ১০ টায় রেঞ্জ কার্যালয়ের “পদ্মা“ সম্মেলন কক্ষে  ডিআইজি সাথে রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার,  কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি তাঁর নেতৃত্বে রেঞ্জের আইন-শৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।  ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদেরকে জানান, তার উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন।  তিনি বিভাগের আইন শৃঙ্খলার উন্নয়নমূলক পরিকল্পনা ও গাইড লাইন নিয়ে কাজ করছেন বলে পুলিশ জানিয়েছেন।