NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

প্রেম করে কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল


Abdur Razzak প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১০ এএম

প্রেম করে কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল
এম আব্দুর রাজ্জাক : প্রেম করে কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশের র‌্যাম্প মডেল আফরিনা রাজিয়া তৃণ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিয়ের পিঁড়িতে বসেন দেশের প্রথম সারির এই মডেল। বরের নাম বর জিনবো চৈ। এদিন সন্ধ্যায় ঢাকার শুটিং ক্লাবে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তৃণর বর জিনবো চৈ একটি এনজিওতে চাকরি করেন। সেই সুবাদে বাংলাদেশে আসা। তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কাজ করেন। ঢাকাতেই পরিচয় তৃণর সঙ্গে। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম। বিয়ে প্রসঙ্গে জিনবো চৈ বলেন, আমি প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারবো না। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণর সঙ্গে পরিচয়ের পর ধারণা পাল্টে গেছে। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম। মডেল তৃণ বলেন, আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এর আগে ১৩ সেপ্টেম্বর এই দম্পত্তির গায়ে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরে কনে দুজনই নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।