NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

অবৈধ অভিবাসীদের খোঁজে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গুরুদ্বারগুলোতে ‘অভিযান’


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:০৮ এএম

অবৈধ অভিবাসীদের খোঁজে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গুরুদ্বারগুলোতে ‘অভিযান’

 ডনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তারই অংশ হিসেবে এবার দেশের আইন প্রয়োগকারী কর্মকর্তারা অবৈধ অভিবাসীদের খোঁজে নিউইয়র্ক এবং নিউ জার্সির গুরুদ্বারগুলিতে অনুসন্ধান শুরু করেছেন বলে জানা গেছে।    ট্রাম্প প্রশাসনের অধীনে ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বাইডেন যুগের নীতি প্রত্যাহার করেছে। যা উপাসনা স্থানসহ ‘সংবেদনশীল’ এলাকায় বা কাছাকাছি আইন প্রয়োগকে বাধা দেয়। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গুরুদ্বারগুলিকে লক্ষ্যবস্তু করছে। কারণ অবৈধ এবং নথিভুক্ত অভিবাসীদের সাথে শিখ বিচ্ছিন্নতাবাদীদের সংযোগ রয়েছে বলে মনে করছে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব বেঞ্জামিন হাফম্যান একটি নির্দেশনায়, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (আইসিই) বাইডেন  প্রশাসনের নির্দেশিকা প্রত্যাহার করেছেন।   আগে ধর্মীয় ও ‘সংবেদনশীল’ এলাকাগুলিতে ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম্‌স এনফোর্সমেন্ট’ (আইসিই) এবং ‘কাস্টম্‌স অ্যান্ড বর্ডার প্রোটেকশন’ (সিবিপি)- এর প্রবেশের কোনও এক্তিয়ার ছিল না। সেই নীতি বদলে এখন থেকে সিবিপি এবং আইসিই-কে ধর্মস্থানগুলিতে তল্লাশি অভিযান চালানোয় ছাড়পত্র দেওয়া হয়েছে। এর পরেই মুখ খুলেছে নানা শিখ সংগঠন। শিখ আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ড (এসএএলডিএফ)-এর নির্বাহী কর্তা কিরণ কৌর গিল বলেন, ‘‘ডিএইচএস-র এই নতুন নিয়ম অত্যন্ত উদ্বেগজনক। যে ভাবে গুরুদ্বারের মতো পবিত্র ধর্মীয় স্থানগুলিকে নিশানা করা হচ্ছে, তাতে আমরা নিরাপত্তা নিয়েও চিন্তিত। এতে ধর্মস্থানের পবিত্রতাও নষ্ট হচ্ছে।