NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

ম্যাসাচুয়েটস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, নজরুল গবেষক ড. উইনস্টন ল্যাঙলি -এর সাথে কনসাল জেনারেলের বৈঠক


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:০২ পিএম

ম্যাসাচুয়েটস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, নজরুল গবেষক ড. উইনস্টন ল্যাঙলি -এর সাথে কনসাল জেনারেলের বৈঠক

 

কনসাল জেনারেল ড. মােহাম্মদ মনিরুল ইসলাম ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ম্যাসাচুয়েটস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উইনস্টন ল্যাঙলি এর সাথে এক বৈঠকে অংশগ্রহন করেন। পশ্চিমা বিশ্বে যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা করেছেন তাদের মধ্যে ড. ল্যাঙলি অন্যতম। তিনি "Kazi Nazrul Islam: The voice Poetry and the struggle for human wholeness" নামে একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন। বৈঠকে ড. ইসলাম ও ড. ল্যাঙলি বিংশ শতাব্দীর বিস্ময়কর সাহিত্য প্রতিভা কাজী নজরুল ইসলাম এর জীবন ও কর্ম নিয়ে বিশদ আলােচনা করেন। নজরুল কল্পনা করেছেন সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়া এক সমাজের, যেখানে নেই শােষণ, বৈষম্য, নির্যাতন আর সাম্প্রদায়িক ভেদ; বলে তারা অভিমত প্রকাশ করেন। 

“গাহি সাম্যের গান - মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” উদ্ধৃতি পূর্বক কনসাল জেনারেল বলেন, চেতনার কবি, মূল্যবােধের কবি, সাম্যের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুলের বিদ্রোহী সত্তার মূলে ছিল মানবতার প্রতি গভীর শ্রদ্ধাবােধ। আর এই মানবতার অপমান তিনি যখন যেখানে দেখেছেন, বিদ্রোহে মুখর হয়েছেন। তিনি যােগ করেন, মানব জীবনের গভীরতম উপলব্ধসিমূহ নিয়ে; আর্ত, নির্যাতিত বিশ্ব-মানবের বেদনার সুর তার কাব্যের ভিতর অনুরণিত হয়ছে। মানুষের রাজনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রের বৈষম্য ও অসঙ্গতি তাকে প্রবল্ভাবে আলােড়িত করেছে। সমাজের এই অচলায়তন ভাঙতে ও সাম্য প্রতিষ্ঠায় রচনা করেছেন বহু গান ও কবিতা। বাংলাদেশীদের চিন্তা-চেতনায়, মননে, উদার জীবনাচরণে কবি নজরুলের লেখনীর প্রভাবের কথা কনসাল জেনারেল ড. ল্যাঙলিকে অভিহিত করেন। তিনি বলেন, নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক, সৃষ্টিশীল প্রতিভার অধিকারী; চির মুক্তিকামী এই কবি বিশ্বমানবের জন্য প্রতিনিয়ত নূতন শক্তি, নূতন প্রেরণা, নূতন আলাের বার্তাবাহক। কনসাল জেনারেল বর্তমান বিশ্ব-পরস্থিতি ও প্রেক্ষাপটে নজরুলের লেখার উপযােগিতা ও প্রাসঙ্গকিতা 

এভাবেই ল্যাঙলি-র সামনে উপস্থাপন করনে। ড. ল্যাঙলি কনসাল জেনারেলের কথা মনােযােগ সহকারে শােনেন এবং বিশ্ব মানবতার প্রতি নজরুলের কবিতায় যে তীব্র অনুভূতি ব্যক্ত হয়েছে তা সত্যইি বিস্ময়কর বলে মন্তব্য করেন। নজরুল ইসলামকে একজন সত্যিকারের 'গ্লোবালিস্ট' আখ্যা দিয়ে তার চিন্তা-চেতনা ও দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে তার প্রচেষ্টা ও প্রত্যয়ের কথা পূনঃব্যক্ত করেন। নতুন প্রজন্মের বাংলাদেশী আমেরিকানসহ মূলধারার তরুন প্রজন্মকে নজরুলের লেখনীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়ােজনীয়তার উপর তিনি জোর গুরুত্ব আরােপ করেন। 

নজরুলের উদার, বিশ্বজনীন বার্তা সারা বিশ্বে বিশেষতঃ আমেরিকায় ব্যাপকভাবে প্রসারের লক্ষ্যে আগামীতে বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক ড. ল্যাঙলির সাথে আরাে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে আলােচনার সমাপ্তি ঘটে।