NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

বহিরাগত হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে যৌথ সামরিক মহড়া


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৪:৫৩ এএম

বহিরাগত হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে যৌথ সামরিক মহড়া

 


২৩শে মে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে চীনের তাইওয়ানকে ঘিরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

তাইওয়ান প্রণালী, তাইওয়ান দ্বীপের উত্তর, দক্ষিণ ও পূর্ব, সেইসঙ্গে খিনমেন, মাতসু, উছিউ এবং তংয়িন দ্বীপের আশেপাশের অঞ্চলে মহড়া চালানো হচ্ছে।

ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র নেভাল কর্নেল লি সি বলেছেন, বৃহস্পতিবারের মতো ২৪ মে শুক্রবারও চীনা পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড থিয়েটারের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, রকেট-বাহিনী ও অন্য সেনারা তাইওয়ানের চারপাশে মহড়া চালাবে। এ মহড়ার নাম রাখা হয়েছে জয়েন্ট সোর্ড-২০২৪এ।

যৌথ এ মহড়ায় নৌ ও বিমানে যুদ্ধ প্রস্তুতির টহল, ব্যাপক যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণের যৌথ দক্ষতা এবং মূল লক্ষ্যে যৌথভাবে ও নির্ভুলভাবে আক্রমণের অনুশীলন করা হবে। এটি "তাইওয়ানের স্বাধীনতার" দাবি করা বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি কঠোর বার্তা এবং "স্বাধীনতা" চাওয়া এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে একটি গুরুতর সতর্কতা। 

সূত্র: ফয়সল-নাহার,সিএমজি বাংলা।