NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

এক শ্রমিকের আর্তনাদ! - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৮:৫৫ এএম

এক শ্রমিকের আর্তনাদ!  - জাকিয়া রহমান

 

এক শ্রমিকের আর্তনাদ!

- জাকিয়া রহমান  

 

জন্মে ছিলাম কেন এই পৃথিবীতে- 

শুধু কি এক কর্মের সংস্থানের জন্যে? 

লেখাপড়া শিখেও তো হলো না আশা পূরণ। 

তাই আমার দাসত্বের বিনিময়ে, 

চেয়েছি করতে উপার্জন- বিদেশি মুদ্রা!  

 

এতে নাকি আমার দেশের হবে উন্নতি?  

তাই অনেক আশায় উড়াল দিলাম মরুর দেশে,   

ঘাম ঝরিয়ে, হাতে ফোসকা ফেলে,

স্বজন থেকে বহু দূরে, রাতে একাকী! 

বাস করি একদল মানুষের গোয়ালে, 

কাটাই বিনিদ্র রজনী,  

মরুর তপ্ত বাতাসে ঘামের গন্ধ গায়ে মেখে।    

অথবা কল্পপনার অনুভবে, 

রাতে প্রিয়ার চোখের জলে ভেজা বিছানা ভেবে,    

জড়িয়ে ধরেছি আমারি সিক্ত বালিশ

আমি কি জন্মেছিলাম অশ্রুবিন্দু গণনার জন্য?  

 

দীর্ঘ অপেক্ষায়, দিনের পর দিন, মাস আর বছরের পর বছর

কে শুনেছে আমার ভগ্ন হৃদয়ের নালিশ? 

গড়েছি অন্যের ধন আর অট্টালিকা!

তথাপি, আমিতো এখনো গৃহহীন! 

এই কি চেয়েছিলাম জীবনের কাছে?