NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

সুখী হও দুখু ভাই ---জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:৫৯ পিএম

সুখী হও দুখু ভাই  ---জাকিয়া রহমান

মহাকবি নজরুলকে আমার শ্রদ্ধাঞ্জলি! 

গত ২৭ আগস্ট ২o২২, ১২ ভাদ্র-১৪২৯ বঙ্গাব্দ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা।   

 

সুখী হও দুখু ভাই

---জাকিয়া রহমান 

 

কোন দুখ আর নাই, 

সুখী হও দুখু ভাই!

উজ্জ্বল সূর্যের মত,  

দিয়েছ আমাদের যত

অগাথ সাহিত্য সম্ভার। 

ঘুচালে মনের আঁধার-

লেখনীর অর্জিত ধনে,

সমৃদ্ধি ছড়ালে মনে।     


 

বিধাতার কাছে মাঙ্গি,

সুখ যেন হয় তোমার সঙ্গী।  

আজ তোমার যেথা বাস-

সেথা হাস্নুহেনা সুবাস, 

ভেসে আসুক বাতায়নে।  

সুরময় বুলবুলির গানে, 

তুমি সুখী হও দুখু ভাই! 

সুখে থাক! হও সুখু ভাই!    


 

তোমার দরদী প্রানে,   

সেথায় রচিত গান শুনে- 

যেন আল্লার আরশ কাঁপে,   

দুনিয়ার কষ্ট প্রকোপে।   

আজকের দুর্দশাগ্রস্তের, 

পৃথিবীর যত ভ্রষ্টের-   

কেড়ে সব কষ্ট-কুলষ,  

আত্না শুধরে হয় মানুষ।     


 

ফুটুক চোখের সামনে   

নার্গিস! সুগন্ধি বাগানে।  

সেথা তুমি হেঁটে হেঁটে-  

ফুল তোড়া বুকে সেঁটে, 

কবিতা লিখ ছন্দে নেচে। 

নতুন প্রেমের গান রচে, 

জপ! দুখু নয় নাম তোমার! 

তুমি দরদী সুখু ভাই সবার।