NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

বর্ষণমুখর দিনে নিউইয়র্কে হয়ে গেলো জমজমাট পিঠা উৎসব


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৩:৩৭ এএম

বর্ষণমুখর দিনে নিউইয়র্কে হয়ে গেলো জমজমাট পিঠা উৎসব

 



বিরামহীন বৃষ্টির কারণে নিউইয়র্ক শহর যখন প্রায় ঝিমিয়ে পড়ছিলো, ঠিক সেই সময় কুইন্সের পার্টি হলে চলছিলো জমজমাট 'ফাগুন ও পিঠা উৎসব'। রকমারি পিঠা পরিবেশনের পাশাপাশি গান-কবিতা ও  পিলু পাসিং গেইম ছাড়াও ছিলো ভিন্ন কিছু আয়োজন। নারী-পুরুষের বাসন্তী পোশাকে পুরো অনুষ্ঠানে অন‍্যরকম আবহ সৃষ্টি করেছিলো।  

গত ২ মার্চ শনিবার নিউইর্য়কের কুইন্সের জ‍্যামাইকার স্টার কাবাব পার্টি হলে কমিউনিটি এক্টিভিস্ট রোশনা শাম্ স ললি'র উদ‍্যোগে উৎসবটি অনুষ্ঠিত হয়। আয়োজনে লেখক-শিল্পী-সাংবাদিক সহ কমিউনিটির ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পঁচিশজন নারী পঁচিশ রকমের পিঠা নিয়ে হাজির হয়েছিলেন, যা আগত সকল অতিথিদের মাঝে পরিবেশন করা হয়। রোশনা শাম্ স ললির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে পঁচিশ নারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শাল উপহার দেয়া হয়। উপস্থিত সকল নারীদেরকে নিয়ে পিলু পাসিং প্রতিযোগিতার  আয়োজন করা হয়। তিন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়  স্থান অধিকার করেছেন যথাক্রমে মিসেস সাবিরা, শিখা ও মিন্নি।দ্বিতীয় পর্বে থাকে সঙ্গীত পরিবেশন ও ছড়া-কবিতা পাঠ। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাসান মাহমুদ ও মাসুদ আহমেদ। শিশুশিল্পী আকা ও লেখা ছাড়াও ছড়া-কবিতা পাঠ করেন যথাক্রমে ছড়াকার সজল আশফাক, শাহীন ইবনে দিলওয়ার, শাম্ স চৌধুরী রুশো, খালেদ সরফুদ্দীন, আদিত্য শাহীন প্রমুখ। বৃষ্টির সাথে মিল রেখে দুপুরের খাবারে ভুনা খিচুড়ি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উল্লেখ্য, দেশীয় ঐতিহ্যকে তুলে ধরবার লক্ষ্যে আয়োজক রোশনা শাম্ স ললি প্রতিবছর এমন আয়োজন করে থাকেন।