NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৯:২৭ এএম

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম

 স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। দেশ বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে নারীর অবদানের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা দেওয়া হয়। শুক্রবার অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে ড. সাদেকা হালিমসহ ৩০ জন উদ্যোক্তা ও পেশাজীবি নারীকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি সবার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।  সম্মাননা অনুষ্ঠানটি ঐতিহাসিক ৭ই মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারের মাধ্যমে শুরু হয়। এরপর বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদানের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনা অনুষ্ঠান হয়।  এতে বক্তব্য রাখেন, বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও মিডিয়া আইকন রোকেয়া হায়দার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, সাংবাদিক, সমাজ কর্মী ও এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, গণসাক্ষরতা অভিযান নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীসজ আরও অনেকে।  এছাড়া অনুষ্ঠানে দেশ বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে অবদান রাখছেন এরকম ১০০ জন সফল নারীর গল্প তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে বিজনেস আমেরিকা ম্যাগাজিন।