NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ছড়াটে-র অষ্টম বর্ষপূর্তি ও ছড়াড্ডা


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৮:৩৪ এএম

ছড়াটে-র অষ্টম বর্ষপূর্তি ও ছড়াড্ডা

তুষারপাত ও তীব্র শীতের মধ্যেও শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে-র নিয়মিত ছড়াড্ডা অনুষ্ঠিত হয়ে গেলো নিউইর্য়কের কুইন্সের হিলসাইডে। বিরূপ আবহাওয়ার কারণে এবারের ছড়াড্ডাটি অনলাইনে আয়োজন করা হয়।গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত ছড়াড্ডায়, নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের অন‍্য অঙ্গ রাজ‍্যের ছড়াকাররাও যুক্ত ছিলেন অনলাইনে। অনুষ্ঠানের শুরুতে ছড়াটে-র প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো ছড়াটে-র অষ্টম বর্ষপূর্তি এবং ছড়াড্ডার দ্বিতীয় বর্ষপূর্তিতে পাঠক, ভক্ত ও শুভাকাঙ্খী সহ ছড়াড্ডায় অংশগ্রহণকারী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এবারের ছড়াড্ডাটি একুশের আবহে অনুষ্ঠিত হয়। মিশিগান থেকে অনলাইনে অংশগ্রহণ করা রেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার জাফর ওবায়েদের একুশের গানের মধ‍্য দিয়ে ছড়াড্ডা'র সূচনা হয়। ছড়া পাঠ করেন নিউ জার্সি থেকে যুক্ত হওয়া ছড়াকার সুব্রত চৌধুরী। এরপর একে একে ছড়া পাঠ করেন নিউইয়র্ক থেকে ছড়াকার সজল আশফাক, ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার শাম্ স চৌধুরী রুশো।২০২৩ সালের ফেব্রুয়ারিতে 'ছড়াড্ডা' প্রথম আড্ডাটি শুরু হয়,সেই থেকে প্রতি মাসে নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। ছড়াটে-র ছড়াড্ডা প্রতি মাসের তৃতীয় শুক্রবার কুইন্সের হিলসাইডে অনুষ্ঠিত হয়।

 

একুশে পদক প্রাপ্তির জন‍্য ছড়াকার লুৎফর রহমান রিটন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তির জন‍্য ছড়াকার তপংকর চক্রবর্তী এবং অধ্যাপক খালেদ পুরস্কার প্রাপ্তির জন‍্য ছড়াকার সজল আশফাককে ছড়াটে-র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।উল্লেখ্য, ছড়াটে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি নিউইয়র্কে এর যাত্রা শুরু করে। ছড়া নিয়ে বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে ছড়াটে ছড়ার জগতে বিপ্লব সাধন করেছে। ছড়া ছাড়াও সামাজিক কর্মকাণ্ডেও এর অন্তর্ভূক্তি চোখে পড়ার মতো। 'ছড়াটে ইনক' নামে নন-প্রফিট অরগানাইজেশন হিসেবে নিউইর্য়ক স্টেটের রেজিস্ট্রিভুক্ত।