NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

কণ্ঠশৈলী ও শিষ্টাচার-- মিনহাজ আহমেদ


মিনহাজ আহমেদ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৮:১৮ এএম

কণ্ঠশৈলী ও শিষ্টাচার-- মিনহাজ আহমেদ

নজরুল একাডেমির আয়োজনে নজরুল জন্ম-জয়ন্তী

নিউ ইয়র্ক-এর নজরুল একাডেমি প্রতি বছর এমন একটি ভাল অনুষ্ঠান করে। অতিমারীর কারণে দুবছরের বিরতির পর আবার করলো। এবারের অনুষ্ঠান লাগুয়ার্ডিয়া ম্যারিয়টের সুন্দর হল-এ হয়েছিল। ব্যয়বহুল অডিটরিয়ামে করে লাভের লাভ হলো- দর্শক সংখ্যা তুলনামূলক কম হলো, খরচও বেশি হলো! তবে আমাদের, অর্থাৎ উপস্থিত দর্শকদের ক্ষতি হয়নি কিছুই, কারণ টাকাতো আমরা দেইনি, দিয়েছেন স্পন্সররা!

এবারকার অনুষ্ঠানে নজরুলের গান নিয়ে খ্যাতি ও পরিচিতি পাওয়া দুজন বাংলাদেশ থেকে আসা শিল্পী ছিলেন। এদের একজন সালাউদ্দীন আহমদ, অন্যজন সুজিত মোস্তফা। দুজনই আমার প্রিয় শিল্পী এবং তাদের আকর্ষণেই অনুষ্ঠানের শেষ পর্যন্ত ছিলাম।

অনেকদিন পর সুজিত মোস্তফার গান সামনাসামনি শুনলাম। মনে পড়লো টিএসসি অডিটরিয়ামে তার কণ্ঠে প্রথম গান শোনার স্মৃতি। সেবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসঙ্গীতসহ সঙ্গীতে একাধিক পুরস্কার পেয়েছিলেন তিনি।

সুজিত মোস্তফার গানের রেশ নিয়ে যখন ফিরছিলাম, তখন মঞ্চে সহশিল্পী সালাউদ্দীন আহমদের প্রতি ছুঁড়ে দেওয়া সুজিত মোস্তফার দুটি অবাঞ্ছিত কথার খোঁচা নিয়ে কথা উঠেছিল। 'সালাউদ্দীন আহমদ তার (সুজিত মোস্তফার) গান গেয়ে দিয়েছেন' এবং 'সালাউদ্দীন নজরুলের গানের প্রকরণ সংখ্যা ভুল বলেছেন'- এমন কথা মঞ্চে বলা শোভন হয়নি। যারাই শুনেছেন, সবাই এ কথাই বলেছেন।

নজরুল জয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবর্ষপুর্তিতে নজরুল একাডেমি একজনকে নজরুল গবেষণার জন্য, এবং তিনজনকে স্পন্সর করার জন্য পদক দিয়ে সম্মানীত করেছে। তাছাড়া একটি স্মরণিকাও প্রকাশ হয়েছে এ উপলক্ষ্যে যার সম্পাদক রাজিয়া নাজমি আমাকে একটি কপিও দিয়েছিলেন। তাকে ধন্যবাদ।

ধন্যবাদ নজরুল একাডেমি, আপনাদের আগামী বছরের নজরুল জয়ন্তীর জন্য অপেক্ষায় থাকলাম।