NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ভুল হয়ে যায়   ~ আইরিন রহমান


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৬:২০ এএম

ভুল হয়ে যায়   ~ আইরিন রহমান

 

ভুল হয়ে যায়  

আইরিন রহমান

 

ভুল হয়ে যায় বার বার কেনো জানি

এলোমেলো ভুল হয়ে যায়!

এতটা পথ পাড়ী দিয়ে এসে আজ ও যেন

সেই চেনা পথটাই অচেনা রয়ে যায়

আজও নিজের মনের অজান্তে কিছু কিছু

অমানুষকে ভুল করে

কেনো যেন মানুষ বলে মনে হয় ।

এই যেমন মাঝে সাঁঝে কাক কেও নিজের

কাছে কোকিল বলে মনে হয় ! নাহ এ কেমন

তর বার বার ধুঁর ছাই কেবলই সব কিছুতেই

কেমন ভুল হয়ে যায় !

কোনটা চন্দ্রমল্লিকা কোনটা ডালিয়াফুল তা

রোজ এতটা বার দেখেও মনের অজান্তেই

কেন জানি আমার চিনতে ভুল হয়ে যায় !

ঠিক তেমনি ভুলের ভুবনে ডুবে থাকা

জীবনটাকেই মাঝে মধ্যেই ভুল করে কেমন

মসৃণ স্বপ্নময় আলোকিত জীবন বলে মনে হয়।

ভুলই রয়ে যায় কিছু সম্পর্ক আবার ভুল

করেই কোন সম্পর্ক শুরু হয়ে মস্ত বড় ভুল

করে তবেই হয়ত শেষ হয়ে যায়।