NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

প্রতিবেশী দেশ হিসেবে চীন বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে; চীনা মুখপাত্র


শুয়েই ফেই ফেই: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:২২ এএম

প্রতিবেশী দেশ হিসেবে চীন বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে; চীনা মুখপাত্র

 

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় চীন অভিনন্দন জানায়। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে ও সময়মতো আয়োজিত হয়েছে এবং আওয়ামী লীগ এতে জয়ী হয়েছে। ভালো প্রতিবেশী দেশ হিসেবে, চীন বাংলাদেশে আইন অনুযায়ী নির্বাচন ও আইনানুগ রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে। 

তিনি আরও বলেন, চীন পারস্পরিক শ্রদ্ধা, সমতা, কল্যাণ ও একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করার নীতির ভিত্তিতে, বাংলাদেশের সাথে ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগের আওতায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।