NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

চীনে রয়েছে ৩,২১৫টি গণ-পাঠাগার


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৮:২৫ পিএম

চীনে রয়েছে ৩,২১৫টি গণ-পাঠাগার

 

 

নিউইয়র্ক বাংলা আন্তর্জাতিক:

সাম্প্রতিক বছরগুলোতে চীন সাংস্কৃতিক গণসেবার মান উন্নত করে এবং জেলা ও থানায় সাংস্কৃতিক গণসেবার নেটওয়ার্ক গঠন করেছে। চীনের কেন্দ্রীয় সম্প্রচার উপমন্ত্রী সুন ইয়ে লি ১৮ আগস্ট বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

 

প্রেস ব্রিফিংয়ে সু ইয়ে লি বলেন, ২০২১ সালের শেষ পর্যন্ত সারা চীনে ছিল ৩২১৫টি লাইব্রেরি, ৩৩১৬টি সাংস্কৃতিক স্টেডিয়াম, ও ৬১৮৩টি জাদুঘর। চীনের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কেন্দ্রের সংখ্যা ৪০ হাজারের বেশি। গ্রামাঞ্চলে সাংস্কৃতিক সেবা কেন্দ্রের পরিমাণ ৫.৭ লাখ, গ্রামীণ বইয়ের দোকানের সংখ্যা ৫.৮ লাখ। এসব লাইব্রেরি, সাংস্কৃতিক স্টেডিয়াম, গ্যালারি, সাংস্কৃতিক কেন্দ্র ও অধিকাংশ জাদুঘর বিনা পয়সায় খোলা থাকে। ২০২১ সালে সারা চীনে লাইব্রেরির অনুমোদন-পত্রের অধিকারী পাঠকের সংখ্যা ছিল ১০ কোটি ৩০ লাখ। সারা চীনে জাদুঘরে প্রদর্শনীর সংখ্যা ৩৬ হাজার। শিক্ষামূলক অনুষ্ঠানের সংখ্যা ৩.২ লাখ। দর্শকের সংখ্যা ছিল ৮০ কোটি। সংশ্লিষ্ট ভিজিটের সংখ্যা ছিল ৪১০ কোটি। সূত্র: সিএমজি।