NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

বিজয় দিবসের অর্থ কি   - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৪:০৯ এএম

বিজয় দিবসের অর্থ কি    - জাকিয়া রহমান

 

বিজয় দিবসের অর্থ কি  

- জাকিয়া রহমান 

 

বিজয় দিবসের অর্থ কি?

যখন রক্তে লেখা বিজয় কেতন উড়ে, 

অত্যাচারীর শাণিত অস্ত্র মাটিতে গড়াগড়ি যায়।  

  

বিজয় দিবসের অর্থ কি?  

ত্রিশ লক্ষ কলিজা থেকে ঝরা রক্তের স্রোত রুধে-    

বাংলার মাটিতে দানবের তৃষ্ণা মেটানোর জিঘাংসা থামায়।  

  

বিজয় দিবসের অর্থ কি? 

বুদ্ধিজীবীর গলিত দেহ সনাক্তকরণ- প্রিয়ার অশ্রুসিক্ত নয়নে।   

যখন আলবদর-রাজাকারের ঘৃণিত নত শির ধুলিতে লুটায়। 

 

বিজয় দিবসের অর্থ কি? 

জননীর বুকে হাহাকার কেঁদে কয়, খোকা তুই আসবি কবে? 

আমার শূন্য দগ্ধ গৃহ ছেড়ে খোকা তুই কোথায়?  

 

বিজয় দিবসের অর্থ কি?   

প্রিয়জনকে হারিয়ে নতুন করে আবার দুনিয়া গড়া,    

যে ঘরে আসবে না কোনদিন- তার স্মৃতি-আলোতে পুনরায়।    

 

বিজয় দিবসের অর্থ কি? 

বিকলাঙ্গ দেহে যুদ্ধ জয়ের টিকা জ্বল জ্বলে করে আঁকা, 

উপেক্ষা করে ক্র্যাচের ঠক্ ঠক্ আওয়াজ আঙিনায়।  

 

বিজয় দিবসের অর্থ কি? 

নরপশুদের বর্বরতায় ধর্ষিতার এক নতুন জীবনের আশ্বাস,    

আক্ষেপ ভুলে নবজাতক যুদ্ধশিশুর পৃথিবীতে আলোর মুখ দেখায়।   



 

বিজয় দিবসের অর্থ কি? 

যেদিন বাংলার বুকে রক্তের স্রোতে,    

ফুটে উঠেছিল হাসি ভরা মুখ মুক্তি-পদ্ম থোকায়।