NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

যুদ্ধ সমাধানের কেন্দ্র রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র ও তাঁদের অধিকারের প্রতি শ্রদ্ধা;চীন-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ


ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০১:২১ এএম

যুদ্ধ সমাধানের কেন্দ্র রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র ও তাঁদের অধিকারের প্রতি শ্রদ্ধা;চীন-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ

 


চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ৬ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আমন্ত্রণে এক ফোনালাপে অংশগ্রহণ করেন।


ফোনালাপে ব্লিনকেন ওয়াং ইকে চীনে মার্কিন দূতাবাসে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি আলফ্রেড কিসিঞ্জারের প্রতি সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ জানান। ওয়াং ই বলেন, ডক্টর কিসিঞ্জার বরাবরই পারস্পরিক সম্মান এবং যৌথভাবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করার প্রস্তাব দিয়েছেন। তিনি বারবার যুক্তরাষ্ট্রকে চীনের কাছে তাইওয়ান ইস্যুর গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন। তাঁর কূটনৈতিক চেতনা ভবিষ্যত প্রজন্ম এগিয়ে নিতে পারবে।

ওয়াং ই বলেন, দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করতে হবে, দু’দেশের বর্তমান স্থিতিশীল সম্পর্ক জোরদার করতে হবে এবং দু’দেশের সম্পর্কের সুষ্ঠু, স্থিতিশীল ও টেকসই উন্নয়ন জোরদার করতে হবে। এটাই হলো দু’দেশের অভিন্ন কল্যাণ এবং দু’টি বৃহত্তম দেশের দায়িত্ব।

ফোনালাপে ওয়াং ই আরেকবার তাইওয়ানের সমস্যায় চীনের অবস্থার প্রতি জোর দেন। তিনি যুক্তরাষ্ট্রকে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করা এবং যেকোন শক্তিকে ‘স্বাধীন তাইওয়ানের বিষয়ে’ সমর্থন না-করার অনুরোধ জানান।

তাঁরা ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষ নিয়ে মতবিনিময় করেছেন। ওয়াং ই বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার হল যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করা। বৃহৎ দেশগুলোর ন্যায্যতা বজায় রেখে সার্বিকভাবে পরিস্থিতি শান্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, যাতে আরো গুরুতর মানবিক বিপর্যয় প্রতিরোধ করা যায়। চীন মনে করে, সংঘর্ষ সমাধানের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিনের রাষ্ট্র ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি শ্রদ্ধা।
ব্লিনকেন সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর ও যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন। যুক্তরাষ্ট্রও ‘দুই রাষ্ট্র পরিকল্পনা’ বাস্তবায়ন করতে চায়। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।