NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

শীতের রাতে ভুল স্টপে নেমে গেলে-- মনিজা রহমান


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০১:৩৭ এএম

শীতের রাতে ভুল স্টপে নেমে গেলে-- মনিজা রহমান

শীতের রাতে ভুল স্টপে নেমে গেলে

বড় অসহায় লাগে নিজেকে!

হাঁটছি তো হাঁটছি,

পথের যেন শেষ নেই;

এ শহরে পথে ঘাটে কুকুরও থাকেনা

যে অন্তত হাঁটার সঙ্গী হতে পারতো!

শীতের রাতে ভুল স্টপে নেমে গেলে,

অভিমানের দলা পাকিয়ে ওঠে কণ্ঠে.

বেদনার কুয়াশা জমে চোখের কোনে

যেন কেউ নেই এই পৃথিবীতে!

শীতরাতে ভুল স্টপে নেমে গেলে,

কেমন যেন দরিদ্র লাগে নিজেকে

মনে হতে থাকে,

সামান্য কয়েকটা ডলার বাঁচানোর জন্য

ক্যাব না নিয়ে

কেন যে অচেনা বাসে চড়েছিলাম!

সামান্য কয়টি ডলার

বড় বেশী প্রশ্নবিদ্ধ করে সমগ্র অস্তিত্বকে!

ভুল স্টপে অচেনা এলাকায় নেমে গেলে

বড় বেশী নিস্তব্ধ লাগে চারপাশ

শুধু যখন ঝরাপাতাগুলো পিষ্ট হয়

পায়ের তলায়,

ওই শব্দটুকুতে মনে হয়

এখনো এতোটুকু আশা আছে এই চরাচরে!