NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

সকল শিশুর জন্য শিক্ষা লাভের সুযোগ করে দিতে, কাজ করতে হবে আমাদের সবার।


Abdur Razzak প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২০ এএম

সকল শিশুর জন্য শিক্ষা লাভের সুযোগ করে দিতে, কাজ করতে হবে আমাদের সবার।

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


বিভিন্ন বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রতিবন্ধকতার কারণে বিশ্বের অনেক শিশু প্রাথমিক শিক্ষা লাভ করতে পারছে না। শিশুরা সঠিক শিক্ষা না পেলে জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, যা তাদের ভবিষ্যতে সুন্দর সমাজ গঠনের যোগ্যতাকে বিপন্ন করে।

তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিশুরা নানা কারণে শিক্ষা ও জ্ঞানার্জন থেকে বঞ্চিত হচ্ছে। যা নির্মূলে সমাজে আমাদের সবার একসাথে কাজ করতে হবে এবং ছোট ছোট পদক্ষেপ নিয়ে এই শিশুদের মানসম্মত শিক্ষা পেতে সহায়তা করতে হবে।

গত ২রা আগস্ট, imo Bangladesh এবং জাগো ফাউন্ডেশন যৌথভাবে ফাউন্ডেশনটির বনানী স্কুলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটি উপহার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। দুই পক্ষের যৌথ উদ্যোগ, imo জাগো'র ১২০০ জন শিক্ষার্থীকে স্টেশনারী ও শিক্ষা সরঞ্জাম প্রদান করে।

উভয়পক্ষই এই শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করেছে স্বতস্ফূর্তভাবে, যেন এই শিশুদের মনে আশার যোগান থাকে সামনের দিনগুলোতে পড়াশোনা চালিয়ে যাবার এবং সেইসাথে তারা নিজেদের শেখার মনোভাবকে বজায় রাখতে পারে।