NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

নিউইয়র্কে ‘৯৩ আমেরিকা’র জমকালো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


আব্দুল হামিদ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:০৯ এএম

নিউইয়র্কে ‘৯৩ আমেরিকা’র জমকালো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

 

 

 

 

আব্দুল হামিদ.নিউইয়র্ক নিউইয়র্কে আনন্দঘন,-উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘৯৩ আমেরিকা’র বার্ষিক বনভোজন ২০২২।জর্জ আইল্যান্ড পার্কে মনোরম পরিবেশে গত ৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয় ‘৯৩ আমেরিকা’র মনোমুগ্ধকর এ পুনর্মিলনী। বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘৯৩ আমেরিকা’ নামের এ প্লাটফর্মে।

 

এই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন। ‘৯৩ আমেরিকার দিনব্যাপি অনুষ্ঠিত কর্মসুচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা,র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন। সাংস্কৃতিক পর্বে ছিল প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব,রবিন খান,রোকসানা মির্জা,বাংলাদেশ আগত সংগীত শিল্পী মরিয়ম মারিয়ার জমকালো পরিবেশনা। 

আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে এদিন সকাল ৯টা থেকে ‘৯৩ আমেরিকা’ সদস্য এবং অতিথিরা উপস্থিত হতে থাকেন পিকনিক স্পটে। এসময় সকলকে এপিটাইজার পরিবেশন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দেশীয় আমেজে দিনব্যাপি বনভোজনে ছিল জনপ্রিয় খলিল বিরিয়ানীর মজাদার খাবার, বিভিন্ন খেলা-ধূলা,সাংস্কৃতিক পরিবেশনা ও আর্কষণীয় র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়।

বার্ষিক বনভোজন সুন্দর ও সফল করার লক্ষ্যে যারা দিনরাত পরিশ্রম করেছেন তারা হলেন ৯৩ আমেরিকা’র শাহ জুয়েল,মাসুম,অলি,রবিন,খলিল, খায়রুল,পুতুল,তপন,রুয়ানা,মাহবুব,রিয়াদ,সুজন,জারারিয়া, আকবর,ইশরাত,সাহিল,সামাদ,ফরিদ,মিরানা,শাহদাৎ,শামীম,স্বপন,সোনিয়া,রাজিব,তাহুরা,লুনা,বকুল,মহসিন,নাজমুল,মুন,আশিক,তপন,সুজন প্রমুখ।