NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

দক্ষিণ চীন সাগর নিয়ে চীনা অবস্থান ব্যাখ্যা করলেন ওয়াং ই


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম

দক্ষিণ চীন সাগর নিয়ে চীনা অবস্থান ব্যাখ্যা করলেন ওয়াং ই

 

 

 

পলোসির তাইওয়ান আগমনকে কেন্দ্র করে দক্ষিণ চীন সাগরের আধিপত্য নিয়ে  চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। নমপেনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের  সম্মেলন চীনা পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি পরিস্কার করলেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নমপেনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক সম্মেলনে দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনা অবস্থান ব্যাখ্যা করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের তথাকথিত উদ্বেগ খণ্ডন করেন। 

 

ওয়াং ই বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবস্থানের ঐতিহাসিক ও আইনগত কারণ আছে। চীনা অবস্থান কখনও পরিবর্তন হয়নি। চীন ও আসিয়ানভুক্ত দেশগুলো ‘দক্ষিণ চীন সাগরের বিভিন্ন পক্ষের আচরণের ঘোষণা’-য় বরাবরই অবিচল থেকেছে। দু’পক্ষ দ্বিপক্ষীয় সংলাপ ও আলোচনার মাধ্যমে  যথাযথভাবে মতভেদ সমাধান করে থাকে। 

 

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে বর্তমানে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো কয়েকটি বড় দেশের হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্র চীনের অবস্থা ও প্রস্তাব অস্বীকার করে। দেশটি নিজের রাজনৈতিক চাহিদা অনুযায়ী ইচ্ছামতো নীতি পরিবর্তন করে থাকে। যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক দেশগুলোকে সম্মান করে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা।ওয়াং ই আরও বলেন, চীন আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে ‘দক্ষিণ চীন সাগরের আচরণবিধি’ নিয়ে আলোচনা জোরদার করছে। সূত্র: সিএমজি।