NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন” ও “প্যারিস চুক্তি”-তে নির্ধারিত লক্ষ্য ও মৌলিক নীতিতে অবিচল থাকতে হবে


প্রেমা, বেইজিং: প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০১:০৬ এএম

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন” ও “প্যারিস চুক্তি”-তে নির্ধারিত লক্ষ্য ও মৌলিক নীতিতে অবিচল থাকতে হবে

 

 



১৮ জুলাই চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরির সাথে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কুফল মোকাবিলায় সকল দেশের সমন্বয়ে যৌথ শক্তি গড়ে তুলতে হবে। এ ছাড়া, “জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন” ও “প্যারিস চুক্তি”-তে নির্ধারিত লক্ষ্য ও মৌলিক নীতিতে অবিচল থাকতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোকে আরও বেশি আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য-সহযোগিতা দিতে হবে। 

জবাবে জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি; আবার এই দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি কার্বনও নিঃসরণ করে থাকে। এ প্রেক্ষাপটে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দু’দেশকে যৌথভাবে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র দু’দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে এবং যৌথভাবে জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আগ্রহী। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।