NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

অনুষ্ঠিত হয়ে গেলো  ছড়াটে-র ছড়াড্ডা ও ঈদ পূণর্মিলনী


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৩:৫০ এএম

অনুষ্ঠিত হয়ে গেলো  ছড়াটে-র ছড়াড্ডা ও ঈদ পূণর্মিলনী

 

 

নিউইয়র্কের কুইন্সের অনুষ্ঠিত হয়ে গেলো ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডা। প্রতিবারের মতো জুলাই মাসের ছড়াড্ডায়ও ছিলো নতুন চমক, সশরীরে ছড়াকারদের উপস্থিতি ছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ছড়াকাররা।

 

বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলো এসময়ের প্রতিভাবান ছড়াকার আহমেদ সাব্বির এবং কানাডা থেকে যুক্ত হয়েছিল কচি-কাঁচার আসরের প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান দাদাভাই এর সহকারী ছড়াকার মিহির কান্তি রাউত। উভয়ে মজার মজার ছড়া পাঠ করে দর্শকদের বিমোহিত করেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা অনলাইনে তাদের ছড়া উপভোগ করে। ভার্চুয়ালি নিউইয়র্ক ছড়াড্ডায় অংশগ্রহণ নিতে পেরে সুখানুভূতি প্রকাশ করে বলেন – এই ধরনের আয়োজন অংশগ্রহন করতে পেরে তাদের ভালো লেগেছে, ভবিষ্যতে আরো চমক নিয়ে ছড়াটে তাদের মাসিক ছড়াড্ডা চালিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন।


ছড়াটে-র এই ছড়াড্ডায়  উপস্থিতি ছড়াকারদের মধ্যে ছড়া পাঠ করেন ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার সুমন শামসুদ্দিন ও  ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। ছড়া পাঠের পাশাপাশি মনোমুগ্ধকর গান গেয়ে সবাইকে আমোদিত করেন নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহমিনা শহীদ আর জোকস্‌ শুনিয়ে সবাইকে হাসির রাজ‍্যে ভাসান সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব শহীদ উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যমোদী রেজাউল মান্নান, মাসুদ ভূইয়া, নার্গিস সুলতানা, রোশনা শাম্ স ললি ও মরিয়ম আক্তার।

ছড়াটে-র প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো আসন্ন নিউইয়র্ক বইমেলা ২০২৩ - এর সাফল্য কামনা করেন এবং সেইসাথে ছড়াটে স্টলে সবাইকে আমন্ত্রণ জানান।

কুইন্সে অনুষ্ঠিত ছড়াটে-র এই ছড়াড্ডায় ঈদ পূণর্মিলনীও উদযাপন করা হয়। সবশেষে সমবেত কন্ঠে " আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর...." গানটি পরিবেশনের মাধ্যমে আড্ডার সমাপ্তি টানা হয়।