NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

চীন নিউজিল্যান্ড উন্নয়নের সুবিধা ভাগাভাগি করতে চায় : চীনা প্রধানমন্ত্রী


প্রেমা: প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৩:২০ পিএম

চীন নিউজিল্যান্ড উন্নয়নের সুবিধা ভাগাভাগি করতে চায় : চীনা প্রধানমন্ত্রী

 

 



২৮ জুন সকালে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বেইজিংয়ের গণমহাভবনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫০ বছরে চীন-নিউজিল্যান্ড সম্পর্ক ক্রমাগত উন্নত হয়েছে। ভিন্ন সামাজিক ব্যবস্থা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন উন্নয়ন-পর্যায়ের দেশগুলোর মধ্যে সুসম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেছে দু’দেশ।
তিনি বলেন, মানবজাতির অভিন্ন সমস্যা সমাধান করতে ঐক্য ও সহযোগিতা এবং পারস্পরিক কল্যাণে কাজ করা জরুরি। আধুনিকায়নের প্রক্রিয়ায় চীন নিজেকে আরও  উন্মুক্ত করছে। চীন নিউজিল্যান্ডের সঙ্গে নিজের উন্নয়নের সুবিধা ভাগাভাগি করতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগ্রহী। 

তিনি আরও বলেন, দু’পক্ষকে চীন-নিউজিল্যান্ড অবাধ বাণিজ্য উন্নয়ন প্রটোকল কাজে লাগিয়ে, পারস্পরিক বিনিয়োগ বাড়াতে হবে; যৌথভাবে অবাধ বাণিজ্যিক উদ্যোগ নিতে হবে; এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতাকে সমর্থন করতে হবে; এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখতে হবে। 

জবাবে হিপকিন্স বলেন, নিউজিল্যান্ড দৃঢ়তার সাথে ‘একচীন নীতি’ সমর্থন করে যাবে। তাঁর দেশ চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক, বিজ্ঞান ও প্রযুক্তি, ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা গভীরতর করতে এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।