NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

বাংলাদেশে এক সপ্তাহে রিজার্ভ কমল ৫ কোটি ডলার


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:৩৯ এএম

বাংলাদেশে এক সপ্তাহে রিজার্ভ কমল ৫ কোটি ডলার

এক সপ্তাহে রিজার্ভ কমল ৫ কোটি ডলার এক মাসের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম আরও দেড় টাকা বাড়িয়েছে। ফলে এখন ডলার বিক্রি হচ্ছে ১০৬ টাকা করে। এক মাস আগে ছিল ১০৪ টাকা ৫০ পয়সা।  বৃহস্পতিবার থেকে নতুন বাড়তি দর কার্যকর করেছে। ওইদিন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নতুন দামে ৪ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে।  সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর ফলে আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধের খরচ আরও বাড়বে। কেননা কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনে বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানির দায় ও বৈদেশিক ঋণ পরিশোধ করে।  এর আগে ২ মে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম দেড় টাকা বাড়িয়ে ১০৪ টাকা ৫০ পয়সা করে। ২ মের আগে তারা ডলার বিক্রি করত ১০৩ টাকা করে।  বৃহস্পতিবার থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোও ডলারের নতুন দাম কার্যকর করেছে। ওইদিন থেকে রপ্তানি বিল এক টাকা বাড়িয়ে ১০৭ টাকা ও রেমিট্যান্স ৫০ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা দরে কিনছে। রপ্তানি, রেমিট্যান্স ও কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার কেনার খরচ বেড়ে যাবে। ফলে সোমবার থেকে আমদানিতেও ডলারের দাম বেড়ে যাবে। এতে আমদানির খরচ বাড়বে।

 এক সপ্তাহে রিজার্ভ কমল ৫ কোটি ডলার : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও সামান্য কমেছে। গত এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে ৫ কোটি ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯২ কোটি ডলার। এর এক সপ্তাহ আগে ২৫ মে রিজার্ভ ছিল ২ হাজার ৯৯৭ কোটি ডলার। বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ বেশি হওয়ায় রিজার্ভ কমছে। এক বছরের হিসাবে রিজার্ভ কমেছে ১ হাজার ২২৮ কোটি ডলার। গত বছরের ৩১ মে রিজার্ভ ছিল ৪ হাজার ২২০ কোটি ডলার।  রেমিট্যান্স কমেছে ১০ শতাংশ : চলতি অর্থবছরের মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ। গত মে মাসে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ডলার। গত বছরের একই মাসে এসেছিল ১৮৮ কোটি ডলার। গত এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১৬৮ কোটি ডলার। এপ্রিলের তুলনায় মে মাসে রেমিট্যান্স ১ কোটি ডলার বেড়েছে। তবে গত বছরের এই সময়ের তুলনায় কমেছে ১৯ কোটি ডলার।  এদিকে রেমিট্যান্স কমায় রিজার্ভে চাপ আরও বাড়তে পারে। কারণ রেমিট্যান্স কমায় ব্যাংকে ডলারের প্রবাহ কমে যাবে।