NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. নূরন নবী ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৬:০৯ পিএম

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. নূরন নবী ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা

 মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. নূরন নবী ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. নূরন নবী ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা   একুশে পুরস্কারপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবীকে চেয়ারপারসন ও বিশ্বজিত সাহাকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্রে নতুন কমিটি গঠন করেছে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুক্তধারা  ফাউন্ডেশন।  বুধবার সংগঠনের সাধারণ সভায় ২০২৩-২৪ মেয়াদের জন্য ৩১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।   আগামী ১৪ থেকে ১৭ জুলাই জ্যামাইকার পারফরমিং আর্ট সেন্টারে চার দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলার আয়োজন করবে এ নতুন নেতৃত্ব। সাহিত্যিক ড. আব্দূন নূর ৩২তম বইমেলার আহ্বায়ক।   ড. আব্দূন নূর বলেন, বইমেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক লেখক ও সাহিত্যিক মেলায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রায় ২০টি প্রকাশনী সংস্থা তাদের নতুন প্রকাশিত বই নিয়ে মেলায় উপস্থিত থাকবেন।  

মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা জানান, কমিটিতে কো- চেয়ারপারসন হিসেবে আছেন সাংবাদিক নিনি ওয়াহেদ, লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, অর্থনীতিবিদ নজরুল ইসলাম, নাট্যজন সউদ চৌধুরী। সহসাধারণ সম্পাদক সাংবাদিক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রকাশনা সম্পাদক আদনান সৈয়দ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুরাদ আকাশ।  কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- ড. জিনাত নবী, ড. ফাতেমা আহমেদ, কৌশিক আহমেদ, নসরত শাহ, রানু ফেরদৌস, ওবায়দুল্লাহ মামুন, ইউসুফ রেজা, হারুন আলী, তানভীর রাব্বানী, সেমন্তী ওয়াহেদ, শুভ রায়, স্বীকৃতি বড়ুয়া, আশরাফুল হাবিব মিহির, সুস্বনা চৌধুরী এবং চন্দ্রিমা দে।  

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- নাট্যজন জামাল উদ্দীন হোসেন, ভয়েস অব আমেরিকার খ্যাতনামা সাংবাদিক রোকেয়া হায়দার, সমাজ সেবক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, লেখক ফেরদৌস সাজেদীন ও গত বছরের নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভূঁইয়া  প্রসঙ্গত, ১৯৯২ সালে জাতিসংঘের সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো এবং বইমেলা শুরু করে। এরপর থেকে গত ৩১ বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বইমেলা হয়ে  আসছে।